নকল ভেষজ আবির চেনার উপায়
দি নিউজ লায়নঃ আর মাত্র তিন দিন, তার পরেই দোল। আর এই রঙের উৎসবে কি আবীর না হলে চলে! তবে এবার করোনার জন্য অতটা চাহিদা না থাকলেও অনেকেই হন্যে হয়ে খুঁজছেন ভেষজ আবির। কারণ, সাধারণ বাজার চলতি আবিরে রাসায়নিক পদার্থ মেশানো থাকে।
সেই আবির মাখলে ত্বকের ক্ষতির আশঙ্কা ষোলোআনা। কিছু অসাধু ব্যবসায়ীরা সাধারণ আবিরের সঙ্গে ভেষজ আবির মিশিয়ে বিক্রি করছেন, তো কেউ আবার ট্য়ালকম পাউডার কিংবা সুগন্ধী মেশানো আবিরকেই 'ভেষজ আবির' বলে চালিয়ে দিচ্ছেন।
এই নকল ভেষজ আবির কিনে ঠকে যাচ্ছেন অনেকেই। কিন্তু নকল ভেষজ আবির চেনা যাবে কী করে? ফুল নিষ্কাশন করে যে আবির তৈরি করা হয়, সেই আবিরের রঙ ততটা উজ্জ্বল বা গাঢ হয় না। কিন্তু, ভেষজ আবির যদি নকল হয়, সেক্ষেত্রে আবিরের রঙ অত্যন্ত উজ্জ্বল ও গাঢ় হবে। তাই ভেষজ আবির কেনার আগে আসল ভেষজ আবির কিনা যাচাই করে নিন।

Post a Comment